স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের ১০৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিন্দ্য কুশল পাল সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়েছে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী শেখ সাদাত ইয়ামিন ফাহিমকে।
এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডা. নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. সৈকত দাস, দ্বিতীয় কার্যকরী কমিটির সভাপতি ডা. অনিন্দ্য রায় অন্তু এবং সাধারণ সম্পাদক ডা. সাদিকুর রহমানের অনুমোদনক্রমে কমিটি গঠন করা হয়।
কমিটিতে স্থান পেয়েছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত সুনামগঞ্জের শিক্ষার্থীবৃন্দ।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহ সভাপতি ইমরান মাহমুদ, এনায়েত হোসেন, বিজিত তালুকদার, জয়দ্বীপ চৌধুরী, ইমতিয়াজ আহমদ, অনিন্দিতা অনু, ইমন জামান, সুদীপ্ত তালুকদার, পলাশ হোসেন, মো. মোতাহার হোসাইন, সাজিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, পূর্বরাগ তালুকদার, আরমান হোসেন, হৃতেশ্বর দত্ত পিয়াল, ইফতেখার আলম নাহিদ, দেবশ্রী তালুকদার, লায়েসুর রহমান ফয়সাল, জাহিদুল ইসলাম মুবিন, সাংগঠনিক সম্পাদক মো. মুয়াজ্জাজুর রহমান মুয়াজ, কাবেরী সাহা বৃষ্টি, নাজমুস সাকিব আহমদ, বিধায়ন চক্রবতীর্ সুপ্রিয়, প্রতীক দাস, আশফাক আহমদ প্রান্ত, আসফিয়া সুলতানা রাকা, জোহায়রা হোসেন সাফিনাজ, জাহিদুল ইসলাম সায়েম, আবু সালেহ ফাহিম, মো. জাহিদ হাসান প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মেডিকেল স্টুডেন্টদের এই সংগঠনের। দীর্ঘদিন ধরেই মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন বিভিন্ন হেলথ ক্যাম্প, ব্লাড গ্রুপিং প্রোগ্রাম, স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাদানের মতো সমাজসেবামূলক কাজ করে আসছে।


