স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার কমিটি প্রকাশ করা হয়। কমিটির উপদেষ্টা রাখা হয়েছে সাপ্তাহিক গ্রামবাংলার কথার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য পি.পি. সামছুন নাহার বেগম শাহানা রব্বানী, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, বিটিভির জেলা প্রতিনিধি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে ও দৈনিক প্রথমআলোর স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট খলিল রহমান।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি বিন্দু তালুকদার (দৈনিক আমাদেরসময় ও দি নিউনেশন), সহ সভাপতি কুলেন্দু শেখর দাস তালুকদার (মোহনা টিভি ও দৈনিক সবুজ সিলেট), আকরাম উদ্দিন (চ্যানেল এস) ও ফরিদ মিয়া (সোনালী খবর), সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন (দৈনিক ইত্তেফাক ও চ্যানেল নিউজ ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল (দৈনিক মুক্তখবর), কোষাধ্যক্ষ রাজু আহমদ (সংবাদ সারাবেলা), দপ্তর সম্পাদক লিপসন আহমদ (জাগোনিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদ মনি (সবারকথা.কম), সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান (বায়ান্নটিভি.কম), সমাজকল্যাণ সম্পাদক আব্দুল শহীদ (বিজয়েরকণ্ঠ), সাহিত্য সম্পাদক সোহানুর রহমান সোহান (সিলেট ২৪.কম), ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহিবুর রেজা টুনু (সময়ের আয়োজন), তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে.এ, শহীদুল ইসলাম (দৈনিক সকালের সময়), পাঠাগার বিষয়ক সম্পাদক আলাউর রহমান (দৈনিক হাওরাঞ্চলের কথা)।
কমিটির সদস্যরা হলেন, অ্যাডভোকেট এনাম আহমদ (সাপ্তাহিক একতা),অ্যাডভোকেট মাহবুবুল হাসান শহীন (দৈনিক সুনামগঞ্জের খবর), দেওয়ান গিয়াস চৌধুরী (এনটিভি ও সারাক্ষণ), এ.আর জুয়েল (দৈনিক দেশরূপান্তর ও চ্যানেল২৪), হাবিব সরোয়ার আজাদ (দৈনিক যুগান্তর), অ্যাডভোকেট আনোয়ার হোসেন (দৈনিক সময়ের আলো), চৌধুরী আহমেদ মুজতবা রাজী (দৈনিক একাত্তরের কথা), নওশাদ মসরু (দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন), সৈয়দ তারিক হাসান (আলোকিত সুনামগঞ্জ), জাহাঙ্গীর আলম (অভিযাত্রা ও প্রবাস দর্পন), শাহরিয়ার সুমন (বাংলাটিভি), উস্তার আলী (দৈনিক বর্তমান খবর), হাবিবুর রহমান জাবেদ (সুনামগঞ্জ ভয়েস.কম), আনোরুল হক (দৈনিক এশিয়া বাণি), বাবুল মিয়া (দৈনিক স্বাধীন বাংলা), আব্দুল সালাম মাহবুব (হাওর টুডে), আফজাল হোসেন (স্বাধীন ২৪.কম), মোরশেদ রহমান স্বপন (হাওরনেট .কম),সাদিকুর রহমান চৌধুরী (এসএনপি স্পোর্টস), আল হাবিব (চ্যানেল২১.টিভি), তরিকুল ইসলাম (দৈনিক আলোকিত সুনামগঞ্জ), পুলক রাজ (জয়ধ্বনি)।


