সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে পিপিই প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে পিপিই প্রদান করা হয়েছে। রবিবার স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনিকে ৩৩ টি, হেলথ সার্ভিস প্রোপাইডার দের ৭০ টি, পরিষ্কার পরিকল্পনা বিভাগে ৩০ টি, সকল ইউপি চেয়ারম্যান ও সচিবদের ১৮ টি, পৌরসভার এম এম এস কার্যক্রমে নিয়োজিত ট্যাগ অফিসারদের ৯ টি, মাঠ পর্যায়ে নিয়োজিত উপ সহকারী কৃষি কর্মকর্তাদের ১২ টি, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ বিতরণের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার দের ৭টি, উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সকল স্টাফকে পিপিই প্রদান করা হয়।
পিপিই প্রদান করেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান অ্যাড আবুল হোসেন।