সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব ৭-৮ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব উদযাপিত হবে আগামী ৭-৮ ফেব্রুয়ারি। গত সোমবার রাতে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজক কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের আহবায়ক অ্যাড হুমায়ূন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
সভায় বক্তব্য দেন সুখেন্দু সেন, কটি দাস, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, আজরফ
চৌধুরী, অ্যাড. পীর মতিউর রহমান, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অ্যাড. সালেহ আহমদ, সদস্য সচিব অ্যাড. রুহুল তুহিন, শাহ আবু নাসের, কুসুম, অ্যাড. শামসুল আবেদিন, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. এনাম আহমেদ, শঙ্কর দাস, হিরন্ময় রায়, শামস শামীম, অ্যাড. আব্দুল খালেক প্রমুখ।