সুনামগঞ্জ সরকারি কলেজে অতিরিক্ত সেশন ফি নেয়ার প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জ সরকারি কলেজে অতিরিক্ত সেশন ফি নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার বিএসএস (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদ মনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উজ্জ্বল, দিদারুল, জীবন দাস, ফয়সাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাত হাজার শিক্ষার্থীর কাছ থেকে সেশন ও ভর্তি ফি’র নামে অকেজো পাঁচটি খাতের নামে আটশত সত্তর টাকা বাড়তি ফি
আদায় করা হয়। এতে বাৎসরিক ষাট লক্ষ নব্বই হাজার টাকা বাড়তি ফি আদায় করা হয় শিক্ষার্থীদের কাছ থেকে।
মানববন্ধন শেষে আজ (বৃহস্পতিবার) ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা বর্জন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা নিয়ে বিক্ষোভ সমাবেশের দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
- পাটলী ইউপির ব্যতিক্রমী উদ্যোগ- ৫০ তরুণীর কর্মসংস্থান ও ২৫০তরুণ-তরুণীকে কম্পিউটার প্রশিক্ষণ
- সুনামগঞ্জে ওএমএস চালুর দাবি জানিয়েছে মানবাধিকার কমিশন


