সুনামগঞ্জ সাহিত্য সংসদ’র অভিষেক

সুনামগঞ্জ সাহিত্য সংসদ (সুসাস)-এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে সংগঠনের সভাপতি শেখ একেএম জাকারিয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মুন্সী ও অনুষ্ঠান সম্পাদক তৈয়বুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেনরায়, কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এমএ ওয়ারিশ, সাবেক ওয়ার্ড কমিশনার মতি লাল চন্দ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সরকারি গ্রন্থগারের লাইব্রেরিয়ান আনিসুর রহমান, গীতিকার আমিনুল ইসলাম, ইউপি সচিব মিতালী বেগম তালুকদার ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সাহিত্য সংসদের সহসভাপতি কবি মিজানুর রহমান, কবি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, কবি মাহবুব সালমান, কবি জয়নাল আবেদিন জয়, সাহিত্যানুরাগী ডা.ফুলু রানী বণিক, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কবি মুহাম্মদ ইমদাদ হোসেন, কবি মইন উদ্দিন, দপ্তর সম্পাদক শহীদ নূর আহমদ, প্রচার সম্পাদক মারজান আহমেদ জামান, নির্বাহী সদস্য দিলোয়ার হোসেন, একরামুল হক সেলিম, সম্পা সিমু, কবি আসাদ বিন সফিক, জসিমউদদীন, পারভীন আক্তার প্রমুখ।
দুপুর ২টায় দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ, গান পরিবেশন করেন সুসাসের সাহিত্যকর্মী ও অন্যান্যরা।
প্রেসবিজ্ঞপ্তি