সুনামগঞ্জ সাহিত্য সংসদ’র আত্মপ্রকাশ

সৃজনশীল সাহিত্যচর্চার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘সুনামগঞ্জ সাহিত্য সংসদ (সুসাস)। শুক্রবার বিকালে ২১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ সাহিত্য সংসদ সুসাস’র কার্যকরী কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি শেখ একেএম জাকারিয়া, সহসভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, মিজানুর রহমান মিজান, মাহবুব সালমান, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মুন্সী, সহসাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, নজরুল ইসলাম, মইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, সহসাংগঠনিক সম্পাদক রব্বানী রউফ, অর্থ সম্পাদক আবদুর রহমান জামি, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা হাসি, তথ্য ও গবেষণা সম্পাদক কাউসার সারওয়ার, প্রচার সম্পাদক মারজান আহমদ জামান, অনুষ্ঠান সম্পাদক তৈয়বুর রহমান। নির্বাহী সদস্য ফখরুল হাসান, একরামুল হক সেলিম, আসাদ বিন সফিক প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি