কামরান আহমদ
সুনামগঞ্জ সাহিত্য সভার আয়োজনে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আবৃত্তি সন্ধ্যার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আবৃত্তি সন্ধ্যায় ‘সুনামগঞ্জ সাহিত্য সভা’র সভাপতি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম উপস্থিত
ছিলেন।
সুনামগঞ্জ সাহিত্য সভার সদস্য রুনা লেইস এর সঞ্চালনায় আবৃত্তি সন্ধ্যায় কবিতা আবৃত্তি করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. মো. বজলুল মজিদ চৌধুরী (খসরু), অ্যাড. রবিউল লেইস রোকেস, রুনা লেইস প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক অ্যাড. স্বপন কুমার দেব, নারীনেত্রী শীলা রায়, লেখক সুখেন্দু সেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন।
- ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- জেলা পরিষদ নির্বাচন মুকুটের প্রচারণা শুরু বিশ্বম্ভরপুর থেকে


