সুনামগঞ্জ-সিলেটের সাবেক খেলোয়াড়দের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সাবেক খেলোয়াড়দের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে দুই জেলার সাবেক ক্রিকেটারেরা অংশ নেন। ঈদ উপলক্ষে এই প্রীতি ম্যাচের আয়োজন করে সুনামগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন।
খেলা শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ক্রিকেটার পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহসভাপতি পারভেজ আহমদ চৌধুরী, সাবেক ক্রিকেটার মতিউর রহমান পীর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
সুনামগঞ্জের পক্ষে খেলায় সুনামগঞ্জের পক্ষে খেলায় অংশ নেন সাবেক ক্রিকেটার রোকেস লেইস, বাবু মাসুম, জুয়েল, রাজীব, মুনিম, সুশান্ত, নাদীর, নিপু, রাজা, সিদ্ধার্থ, এনাম, নোমান, রাজি, তহুর প্রমুখ।
সিলেটের পক্ষে অংশ নেন হানিফ, মনি, রিজভী, তপন, হিমু, ফরহাদ প্রমুখ।
খেলায় চার উইকেটে সুনামগঞ্জ জেলা জয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অনি। খেলা শেষে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন জি এম তাশহিজ ও শুভময় বড়াল।