সুনামগঞ্জ সিলেট রোডে বিরতিহীন বাসে অনিয়ম ও সীমাহীন দুর্ভোগ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সিলেট সুনামগঞ্জ রোডে বিরতিহীন বাসে জীবনের ঝুঁকি, বিভিন্ন অনিয়ম ও দুর্ভোগে জেলাবাসী জিম্মি। সুনামগঞ্জ জেলাবাসী বিভাগীয় শহর সিলেটের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম বাস ও কোস্টার। এ লাইনে দীর্ঘদিন ধরে পুরাতন ও নি¤œমানের ব্যবহার অনুপযোগী যাত্রীবাহী বাস, কোস্টার গাড়ী চলাচল করতে দেখা যায়। দেশের কোথাও এরকম গুরুত্বপূর্ণ লাইনে এমন নি¤œ        
মানের গাড়ী চলাচল দেখা যায় নাই। হর্ন ছাড়া গাড়ী চালানো, ছোট আসন, রাস্তার বিভিন্ন স্থানে বিরতিহীন গাড়ীতে যাত্রী উঠানো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাস পরিবহন মালিক ও শ্রমিকদের কাছে যাত্রীদের মান সম্মান জীবনের কোন নিশ্চয়তা নাই। যাত্রীরা জিম্মি হয়ে অপারগ অবস্থায় যাতায়াত করতে বাধ্য হন। যাত্রীদের সুবিধার্থে বিরতিহীন বাস দীর্ঘদিন ধরে চালু থাকলেও সেবার মান পরিবর্তনের কোন লক্ষণ নেই।
বিশ্বম্ভরপুরে কাজী সালেহ আহমদ জানান গত মঙ্গলবার দুপুরে সিলেট যাওয়ার জন্য নাছিমা এন্ড সুমাইয়া পরিবহন নামে (বাস নং- সিলেট-জ-১১-০৩৯০) একটি নি¤œমানের বাস বিরতিহীনের সিরিয়াল দেওয়া হয়। গাড়ীতে উঠার পর থেকেই যাত্রী উঠানো শুরু হয় ডাবর চেকপোষ্টে রাস্তায় যাত্রী উঠানোর দায়ে ড্রাইভারকে ৫০০/- টাকা জরিমানা করা হয়। ডাইভার ১০০/- টাকা জরিমানা দিয়ে বলেন পেটের দায়ে ভুল করে ফেলেছি এমন আর হবে না। এরপর শুরু হয় আবারো যাত্রী উঠানো ।
গত বৃহস্পতিবার ৭৩৪ নং অতি পুরানো ভাঙ্গা একটি গাড়ী সিলেট থেকে সুনামগঞ্জের রোডে বিরতিহীনের সিরিয়াল দেওয়া হয়। বাসের আসন খুবই ছোট এবং নোংরা । এ গাড়ীতেও কোন হর্ন নেই। দীর্ঘ প্রায় ৬৮ কিঃমিঃ রাস্তা হর্ণবিহীন চলাচল করেছে। রাস্তায় চেক পোস্ট বসানোর পরও বিরতি গাড়ী লোকালের মতই চলছে।