স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটেছে। নিহতের নাম লাভলু শিকদার (৪০)। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আরিয়ারা গ্রামের বদিয়ার শিকদারের ছেলে তিনি। সোমবার দুপুরে উপজেলার ডাবর সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা
থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ১৩-৮৪৪৭) নিয়ন্ত্রণ হারিয়ে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের ডাবর সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মাইক্রোবাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই ওই যাত্রী নিহত হন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজি মুক্তাদির হোসেন চৌধুরী জানান নিহত ব্যক্তিকে উদ্ধার করে তার বাড়িতে খবর পাঠানো হয়েছে।


