সুনামগঞ্জ-সিলেট সড়কে উন্নত বাস চালু ও যাত্রী হয়রানী বন্ধের দাবিতে মাঠে মানছেন জনপ্রতিনিধিরা। তৃণমূল জনপ্রতিনিধিদের (সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের) আয়োজনে আজ রবিবার মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হবে। বেলা ১১ টায় শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন জনপ্রতিনিধিরা। মানববন্ধন কর্মসূচিতে সকল শ্রেণি পেশার লোকজনকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন আয়োজকরা। (প্রেস বিজ্ঞপ্তি)


