সুনামগঞ্জ সেবা সংঘ’র আত্মপ্রকাশ

সুনামগঞ্জ সেবা সংঘ নামে নতুন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় পৌর শহরের নতুন পাড়াস্থ মাসুদ আখতারের বাস ভবনে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
রূপাংকর দাস রিন্টু’র সভাপতিত্বে এবং আমীর উদ্দীন’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাসুদ আথতার, সুখেন্দু কুমার তালুকদার, সমরেন্দ্র ত্রিবেদী, আমিনুল ইসলাম, রিন্টু, স্বপন কুমার দাস প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে রূপাংকর দাস রিন্টু কে সভাপতি এবং মাসুদ আখতার কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ সেবা সংঘ কমিটি গঠন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি