‘সুবর্ণ মোহনা’

স্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সুবর্ণ মোহনা’ স্মারক সংকলন প্রকাশিত হয়েছে। সংকলনে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক লেখা, কবিতা, প্রবন্ধ স্থান পেয়েছে। কলেজের প্রথম টিনসেড ভবন, ১৯৭২ সাল থেকে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ছবি সহ ঐতিহাসিক অনেক ছবিও রয়েছে সংকলনে।
কলেজের ইতিহাস—প্রসঙ্গ ও স্মৃতিময় ভাবনা শিরোনামে লিখেছেন মো. সুজাত আলী রফিক। এছাড়াও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ইতিকথা’ ডা. শাহ সৈয়দুর রহমান, গোবিন্দগঞ্জ আব্দুল ‘হক স্মৃতি কলেজ মুক্তিযুদ্ধের ফসল’ তাপস দাশ পুরকায়স্থ, ‘ স্মৃতিময় শিক্ষাঙ্গণ’ সুনির্মলকুমার দেব, মীন, ‘গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ এবং কিছু স্মৃতি’ আবু নছর চৌধুরী, ‘আমার কর্মজীবনের সূচনা এবং গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি মহাবিদ্যালয়’ ড. মোহাম্মদ সাদিক, ‘পঞ্চাশের অনুভূতি’ ভাস্কর রঞ্জন দাস, ‘গৌরবের সেই মুহূর্তগুলো’ এম. এ. নূর তাহের, ‘গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সুবর্ণজয়ন্তী ও ক্ষণজনা এমএ হক’ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ‘স্মৃতিবিজড়িত কলেজ ক্যামপাস ও ফেলে আসা দিনগুলো’ রমেন্দু বিকাশ দে, ‘সেকাল একাল এবং আগামীকাল’ আতাউর রহমান শামীম, ‘পরানভিটায় ভেসে আসে নাশপাতি ঘ্রাণ’ শামসুন নাহার বেগম, ‘শরৎপল্লি’ বরণ কুমার চৌধুরী, ‘যুদ্ধ এবং একটি ভাষন’ কবির উদ্দিন লালা, ‘স্মৃতির পাতায় মরহুম অ্যাডভোকেট আব্দুল হক এমএনএ’ এস এম তৈয়্যব আলী নক্সবন্দী, ‘স্মৃতিময় কিছু কথা’ চন্দন চন্দ দেবনাথ, ‘ভালো থাকার স্মৃতি’ মো. গয়াচুর রহমান গয়াছ, ‘স্মৃতির পাতা’ আব্দুস শহীদ চৌধুরী (মুক্তা), ‘ফিরে দেখা দিনগুলো’ মোহাম্মদ আব্দুল খালিক, ‘স্মৃতিময় অতীত ও আমার কৃতজ্ঞতা’ মো. কমর উদ্দিন, ‘স্মৃতির পাতা থেকে’ মোহাম্মদ জুনেদুর রহমান জুনেদ, ‘আমার স্মৃতিতে আব্দুল হক স্মৃতি মহাবিদ্যালয়’ মো. জাহির আলী, ‘১৯৮৩ সালে আমার দেখা গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি কলেজ’ আলীনূর রশিদ, ‘স্মৃতিতে অম্লান গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ’ মো. নিজাম উদ্দিন, ‘না বলা কিছু কথা’ মোহাম্মদ নজরুল ইসলাম, ‘অধ্যক্ষ সিরাজুল ইসলাম থেকে সুজাত আলী রফিক’ আহমেদ আবুল লেইস, ‘গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ’ ফয়সল হুসাইন, ‘কলেজের দিনগুলো’ পংকজ দত্ত, ‘জ্ঞান আহরণের চারণভূমি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ’ মুসলিম খান, ‘স্মৃতির মণিকোঠায় প্রাণের প্রিয় ক্যামপাস’ মুজিবুর রহমান ফাহিম লিখেছেন। মন্ময় কাব্যকথায় লিখেছেন, শামীম হোসেন তালুকদার, তাজুল ইসলাম, নজরুল ইসলাম আসলমী মো. হাসান আহমদ, লিটন জামান, ওয়ারিছ আলী, টি.এম. রায়হান আহমদ, হিমাংশু রায় হিমেল, জহির উদ্দিন।
এছাড়াও ‘প্রাচীন সিলেটে উচ্চশিক্ষা তক্ষশিলা, মিথিলা ও নালন্দার পটভূমিতে’ জফির সেতু, ‘জননেতা আব্দুল হক : আমাদের মুক্তি—সংগ্রামের বাতিঘর’ দীপংকর মোহান্ত, ‘সাফল্য ও গৌরবময় ঐতিহ্যের ৫০ বছর’ মঈন উদ্দিন আহমদ, ÔA Brief History of Sunamganj’ Md Mohi Uddin, স্বাধীনতার ৫০ বছরে শিক্ষায় অর্জন ও প্রত্যাশা’ রতিলাল রায়, ‘মূল্যবোধ’ কৃপাসিন্ধু দাস, ‘ইতিহাস—ঐতিহ্য ও সৌন্দর্যে্যর লীলাভূমি সুনামগঞ্জ’ শিরোনামে লিখেছেন মো. আকবর আলী।