স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্মদিন পালন ও তাদের উপহার সামগ্রী দিয়েছেন সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বিশেষ অতিথি ছিলেন সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজুর রহমান, শিক্ষক ঝলক রঞ্জন তালুকদার ও মাহমুদুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ। অনুষ্ঠানে আয়োজক শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জিৎ রায়, আদনান হুমায়ুন শাহরিয়ার ও দূর্বার শামিত আদি।
অনুষ্ঠানে শিশুদের জন্মদিনের কেক কাটা ও উপহার দেওয়া হয়। পাশাপাশি ২০ জন দরিদ্র মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছেন শিক্ষার্থীরা।


