স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দিরাই-শাল্লা প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা হিসাবে সারা দেশব্যাপি পরিচিত থাকলেও কৃষিমন্ত্রী ছাড়া আর কেউ তাকে স্মরণ করলেন না। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বক্তব্যের শুরুতেই বললেন,‘আজকে আমি শ্রী সুরঞ্জিত সেনগুপ্তের অভাব বোধ করছি। তিনি থাকলে এই দুর্যোগে কৃষকদেরকে বুকে জড়িয়ে ধরতেন, কৃষকদের পাশে থাকতেন।


