সুরঞ্জিতের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও শোকসভা

সু.খবর রিপোর্ট
সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও শোকসভা করেছে শাল্লা পূজা উদযাপন পরিষদ। শনিবার বেলা ৩ টায় সুরঞ্জিত শাল্লা সদর কালী মন্দিরে পূজা উদযাপন কমিটির আহবায়ক বিধুভূষণ রায়ের সভাপতিত্বে ও শাল্লা কলেজের সহকারী অধ্যক্ষ তরুণ কান্তি দাসের সঞ্চালনায় শোকসভা অনুষ্ঠিত হয়।
শাল্লা বাজার কমিটির ও সার্বজনীন হরিনাম সংকীর্তন কমিটির সভাপতি কৃষ্ণধন বৈষ্ণবের গীতা পাঠের মধ্য দিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। সভার শুরুতে এক মিনিট নিরবতা পালনের পর বক্তব্য রাখেন, শাল্লা কলেজের সহকারী অধ্যাপক রূপচাঁন দাস, সার্বজনীন হরিনাম সংকীর্তন কমিটির সাধারণ সম্পাদক মহিতোষ দাস, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা উন্নয়ন পরিষদ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি পি সি দাশ পীযূষ, অ্যাড. দিপু রঞ্জন দাস, ব্যবসায়ী স্বপন কুমার পাল, রাজিব কুমার দাস, চিন্ময় দাস, প্রাণকৃষ্ণ দাস, প্রশান্ত তালুকদার, এসআর অফিসের রঞ্জিত কুমার দাস প্রমুখ।
দিরাই
দিরাইয়ে সদ্য প্রয়াত প্রখ্যাত পার্লামেন্টারিয়ান, সংবিধান প্রণেতা, সাব সেক্টর কমান্ডার, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনাসভা, শ্রীমদভাগবতপাঠ, আলোচনা ও শোকসভা       অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় দিরাই উপজেলা পূূজা উদযাপক কমিটির উদ্যোগে জগন্নাথ জিউড় আখড়ায় এই প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়।
আখড়া পরিচালনা কমিটির সভাপতি রনদা প্রসাদ রায় চৌধুরীর সভাপতিত্বে ও নগেশ নাগ, বিশ্বজিৎ চৌধুরীর যৌথ পরিচালনায় প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাম, পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি স্বাধীন চৌধুরী, সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়।
বিশ্বম্ভরপুর
সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশ^ম্ভরপুর উপজেলার পৃথক দু’টি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত সাড়ে আটটায় উপজেলার আদুখালী জগন্নাথ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পলাশ ইউপি সদস্য সচিন্দ্র দেবনাথ।
উপজেলা হিন্দু-বৌদ্দ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাড. অঞ্জন কুমার ভৌমিক নানুর পরিচালনায় ও মন্দিরের পুরোহিত মনোরঞ্জন শর্ম্মার পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান প্রবাসী শাখার সদস্য রনদা প্রসাদ চুনু, রুপেন্দ্র দেবনাথ, বিল্টু দেবনাথ, লিটন দেবনাথ, ব্রজেন্দ্র দেবনাথ, বীরেন্দ্র দেবনাথ, জীতেন্দ্র দেবনাথ, জ্ঞানেন্দ্র দেবনাথ, অজয় দেবনাথ, সুনিল দেবনাথ, প্রসেঞ্জিত দেবনাথ,বকুল দেবনাথ। অপরদিকে  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে পলাশ কালিমন্দির প্রাঙ্গণে একইদিনে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।