সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে প্রার্থনা ও শোকসভা

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক রেলমন্ত্রী ও দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে বিশেষ প্রার্থনা ও শোক সভা করেছে জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদ।
শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দিরে এই বিশেষ প্রার্থনা ও শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানুর সভাপতিত্বে ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় প্রার্থনা ও শোকসভায় পবিত্র গীতা পাঠ করেন নির্মল চক্রবর্তী। সভায় বিশেষ প্রার্থনার পর সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।         
সুরঞ্জিত সেনগুপ্তের নানা কর্মকান্ডের বিষয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা ধূর্জটি কুমার বসু, অ্যাড. স্বপন কুমার দেব, অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, রামেন্দ্র কুমার দে মিন্টু, দেবব্রত দাস, অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, অ্যাড. পরিতোষ চন্দ্র রায়, সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দিপক চন্দ্র ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য অভিজিৎ চৌধুরী, কাজল চন্দ্র দে, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম মন্দির পরিচালনা কমিটির সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান প্রবোধ কুমার রায় মিন্টু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, বিমান রায়, সুবিমল চক্রবর্তী চন্দন, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, যুবলীগ নেতা গৌতম বণিক প্রমুখ।
বিশেষ প্রার্থনা ও শোক সভায় উপস্থিত ছিলেন শুভব্রত বসু, চন্দন রায়, অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, অ্যাড. রাধাকান্ত সূত্রধর, অ্যাড. অঞ্জন ভৌমিক, পৌর কাউন্সিলর শেলী চৌহান ময়না, কাজল দে, বিপ্রেশ রায় বাপ্পী, কৃষ্ণ রায়, স্বপন দাস, চন্দন প্রসাদ রায়, রিংকু চৌধুরী, সুজিত দে, সমীরণ সরকার, বিজু তালুকদার, বিজন রায়, কালু কর্মকার, উজ্জ্বল রায়, সিতেশ আচার্য, অনুপ চক্রবর্তী, মিন্টু দাস, শিশির দাস, গোষ্ঠ আচার্য, ধীরেন্দ্র বণিক প্রমুখ।
বিশেষ প্রার্থনা ও শোকসভায় বক্তারা বলেন,‘ সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন হিন্দু সমাজের গর্ব। তিনি ছিলেন সুনামগঞ্জ তথা বাংলাদেশের অন্যতম রাজনীতিবিদ এবং সংবিধান প্রণেতা। তার মৃত্যুতে সুনামগঞ্জবাসী একজন অভিভাবক হারালেন। জাতি হারিয়েছে একজন দক্ষ ও যোগ্য নেতা। ’