সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ গঠন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে প্রয়াত জাতীয় নেতা সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের নামে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে। বুধবার রাতে দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এলাকার সাংসদ, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনি ড. জয়া সেনগুপ্তার উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
দিরাই পৌরসভার প্যানেল মেয়র, দিরাই কলেজের সাবেক ভিপি বিশ^জিৎ রায় বিশ^কে আহ্বায়ক এবং মিজানুর রহমান, পৌর কাউন্সিলর সবুজ মিয়া ও সোয়েল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, লালন মিয়া, সারোয়ার আহমেদ, কামরুল ইসলাম, জুয়েল মিয়া, আবুল কাসেম, কাউন্সিলর পঙ্কজ পুরকায়স্থ অমর, ইউপি সদস্য রোবেল মিয়া, রাহাত মিয়া রাহাত, আঙ্গুর মিয়া, টিটু মিয়া, ইকবাল সরদার, রাজীব   
 চৌধুরী, সেলিম মিয়া, রাজন বনিক, কনিক চৌধুরী, মৃদুল চৌধুরী, বিশ^জিৎ রায় চৌধুরী বিশু, ফয়সল আহমদ, হেলু মিয়া প্রমুখ।