তাহিরপুর ও বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে তাহিরপুরে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলম জিলানী সুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মুর্তুজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদকা অ্যাড.শামীমা শাহরিয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা শাখার যুগ্ম সম্পাদক রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহুর মিয়া, শামীম আহমেদ ছানী, সুনামগঞ্জ সদর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নোমান হাসান খান, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ-সভাপতি ফজলুল হক ফজলু, উপজেলা মহিলা যুবলীগ আহবায়ক আইরিন আক্তার, যুগ্ম-আহবায়ক মল্লিকা খাতুন, রেবা আক্তার, অর্চনা তালকদার, সুষমা চাম্বেল, বিউটি আক্তার, কামরুন নাহার চৌধুরী, হোসনে আরা, রেবা আক্তার, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক বাবুল গাঙ্গুলী, যুবলীগ নেতা আজহারুল ইসলাম প্রমুখ।
এদিকে বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজেন প্রবীণ জাতীয় নেতা শ্রী সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি সেলিম আহমদ মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মেহেদী হাসান রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, উপজেলা আ.লীগ সহ-সভাপতি ও পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, উপজেলা আ,লীগ নেতা মুক্তিযোদ্ধা শ্যামল বরন আচার্য্য, সেচ্ছাসেবক লীগ নেতা মোশারফ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, বঙ্গবন্ধু সৈনিকলীগ যুগ্মসম্পাদক দেলোয়ার আহমদ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ছাত্রলীগ নেতা আলী রাজ প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় মানব কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ারসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ ।
- শহরে দুইদিন ব্যাপি শিশু ফোরাম সমাবেশ অনুষ্ঠিত
- দলিল অনুযায়ী মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্ট থেকে শহীদ মিনার রক্ষণাবেক্ষণ হচ্ছে না


