সুরঞ্জিত স্মরণে শোক কর্মসূচি

সু.খবর রিপোর্ট
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের শিক্ষক শিক্ষার্র্থীদের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া     বাজার এলাকায় অবস্থিত কলেজ ক্যাম্পাস থেকে র‌্যালিটি বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালি শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শোকসভা।
কলেজের অধ্যক্ষ নিপেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট শিক্ষা প্রকৌশল জোনের প্রকৌশলী ইঞ্জিনিয়ার নজরুল হাকিম, প্রকৌশলী অনন্ত দেবনাথ, ব্যারিষ্টার ফজলে এলাহি রেজা, এসএম আবু তাহের চৌধুরী, শাহানুর আলম, কামরুল আলী, মিলন মিয়া, আলহাজ্ব শেখ ফরিদ আহমদ, ইসহাক মিয়া, আব্দুল মন্নাফ তালুকদার, আব্দুল মান্নান প্রমুখ।
বিশ্বম্ভরপুর
দেশের জাতীয় নেতা সংসদ সদস্য, আইন ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ভাটি বাংলা সুনামগঞ্জের কৃতি সন্তান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে বিশ্বম্ভরপুরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার বাঘমারা পয়েন্টে শোক র‌্যালী শেষে শোক সভায় অনুষ্ঠিত হয়।
সেলিম আহমেদের সভাপতিত্বে ও সৈয়দ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব রাখেন, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. শামছুজ্জামান শাহ্, বরদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জজ মিয়া মাষ্টার, সাবেক বাদাঘাট ইউপি মেম্বার প্রফুল্লপাল , বাদাঘাট(দঃ) ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য সুহেল আহমেদ, আওয়ামীলীগ নেতা – রথিন্দ্র দাশ,আব্দুল আজিজ, আব্দুল হাই, জাকির হোসেন, আব্দুর রহিম, রজব আলী, মাইনুল হক, ফজলু মিয়া, মকবুল, মরম আলী, মনির হোসেন, আব্দুল আজিজ প্রমুখ।