স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলা সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ইউনিয়নের হালুয়াঘাট এলাকায় সভায় সভাপতিত্ব করেন সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামীম আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সুরমা ইউপি সদস্য মো. মুর্শেদ মিয়া, জাহাঙ্গীরনগর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন। সভার শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন মাও. সিদ্দিকুর রহমান।
- ২-১ জনের আপত্তিতে রাষ্ট্রধর্ম বাদ দেওয়া যায়নি: আমু
- জগন্নাথপুরে বন্যা দুর্গতদের মধ্যে নগদ অর্থ বিতরণ


