স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা সুরমা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুছ সাত্তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সাথে প্রতিনিয়ত কুশল বিনিময় করছেন। বর্তমান চেয়ারম্যান মো. আব্দুছ সাত্তার জানান, আমি ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আমি চাই একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে।
এদিকে একই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন তিনি ইউনিয়নের কোনাগাঁও, কৃষ্ণনগর, বানীপুর, নলুয়া, বেরীগাঁও, বাঘমারা, সৈয়দপুর প্রভৃতি এলাকার পয়েন্টের দোকান, হাটবাজার এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। কোনো কোনো স্থানে তিনি উঠান বৈঠকও করছেন।
ইউনিয়নের একাধিক ভোটার জানান, এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন সৎ, শিক্ষিত, দায়িত্বশীল এবং সমাজকর্মী দেখে। তাঁরা যে প্রার্থীর মধ্যে এসব গুণ দেখবেন তাঁকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানান।
- সাংবাদিক নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন
- বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন


