সুরমা ইউনিয়নে বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে সদর উপজেলা সুরমা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে হালুয়ারঘাট বাজারে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুরমা ইউপি আ.লীগের সভাপতি চেয়ারম্যান মো. আব্দুছ সাত্তার। এতে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সেরুল, মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার আবুল কালাম, আ.লীগ নেতা দুলাল মিয়া, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, হোসেন মিয়া প্রমূখ।