স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ১১ নম্বর পিআইসি’র বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার সকালে অক্ষয়নগর গ্রামের পাশে চলতি নদীরপাড়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছাত্তার।


