সুরমা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স পজেক্ট (ইউপিজিপি) প্রকল্পের সহযোগিতায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি সমূহ গঠন/পুনর্গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও ইউপি সচিব রুহেনা বেগমের পরিচালনায় সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা একেএম জাকারিয়া, ইউপি সদস্য আবুল কালাম, আব্দুল মন্নান, আব্দুল হাই, ময়না মিয়া, আব্দুর রহমান, স্বাধীনা আক্তার, সাজিয়া, হাফসা আক্তার, আনসার আলী, আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। (প্রেস বিজ্ঞপ্তি)


