স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কালনার হাওর উপ-প্রকল্প ফোল্ডার-২ এর আওতায় ২৪ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের ভাঙনে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য ও পিআইসি সভাপতি মো. আলীনুর। এ সময় উপস্থিত ছিলেন পিআইসি সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য মাহবুব আহমদ অপু, সদস্য জাকির হোসেন, জয়নাল আবেদীন, এহসানুল হক, মামুন মিয়া, আব্দুশ শহীদ, লায়েক মিয়া। কৃষক ছুরত মিয়া, আব্দুর রউফ, বকুল মিয়া, আব্দুল মজিদ, মইন উদ্দিন, রাজা মিয়া, জুয়েল মিয়া, ফজর আলী, ছুবান উদ্দিন, মাসুক মিয়া, তালেব আলী, আব্দুল করিম, মানিক মিয়া, আব্দুর নুর প্রমুখ।
- ক্ষতিগ্রস্তরা উচ্চ আদালতের দ্বারস্থ, ছাতকে অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধে বিলম্ব
- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত এক নবযুগের সূচনা


