স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা, হালুয়ারঘাট, কৃষ্ণনগর, বালুচর হাটিসহ বিভিন্ন গ্রামের মানুষের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্।
রবিবার দুপুরে মতবিনিময় সভায় তিনি বলেন,‘ সুনামগঞ্জে অকাল বন্যায় মানুষ অসহায় হয়ে পড়েছে। সবার আগে ক্ষতিগ্রস্ত মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে অবশ্যই এই পরিস্থিতি মোকাবিলা করতে পারব।’
পরে তিনি উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাপার যুগ্ম আহব্বায়ক রশীদ আহমদ, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সরকার, জাপা নেতা ফারুক মেনর, সাজ্জাদুর রহমান সাজু প্রমুখ।


