সুরমা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে গজারিয়া বাজারের সুরমা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে। মঙ্গলবার বেলা ১১ টা থেকে গজারিয়া বাজারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় দীর্ঘ দিনে ধরে গড়ে উঠা অবৈধ ৫৬ টি দোকানকোঠাসহ অনেক স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ড।
উচ্ছেদ অভিযানে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.সাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা প্রিয়াংকা পাল প্রমূখ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান বলেন, জেলার সকল নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।