মুতাসিম আলী
শিল্পিত, সুললিত, মানবিক হে কবিতা-
মানুষের হিং¯্রতায় প্রাণ নিয়ে পালাচ্ছে মানুষ,
সমুদ্রের সুবিশাল ঢেউ নয়, হিং¯্র হাঙর নয়,
পরদেশে অনিশ্চিত উদ্বাস্তু জীবন নয়,
বর্বর মানুষের হিং¯্রতার ভয়ে তারা পালাচ্ছে,
জন্মের ভূমি ছেড়ে, পূর্ব পূরুষের ভিটে মাটি ছেড়ে।
আলোর প্রত্যাশী, অবিনাশী হে কবিতা,
পৃথিবীর সব আলো নিভিয়ে দিতে চায়
অন্ধকারে আসক্ত হিংস্র মানুষেরা,
রক্তে ভাসাতে চায় আমাদের সুন্দর সবুজ ভূমি !
শান্তির অনির্বান শিখা তুমি, হে কবিতা-
সভ্যতার আদিভূমি বিধ্বস্থ বধ্যভূমি আজ,
উল্টে পাল্টে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে সব-
শক্তির ভারসাম্য ভেঙ্গে গেছে পৃথিবীর
আস্ফালন বেড়ে গেছে দানব শক্তির ?
শান্তির শক্তি সব ছিন্নভিন্ন আর সাম্যের লড়াই পরাজিত ?
সত্যের পতাকাবাহী সুসাহসী হে কবিতা,
তুমিও কি পলাতকা, দিশাহারা আজ?
হতাশার বিষবাষ্পে নিমজ্জিত হয়ে আছো আপাদমস্তক ?
ঝেড়ে ফেলো সব দ্বিধা, দ্বন্দ্ব আর হতাশার আড়ষ্ট পোশাক,
সাহসী পদক্ষেপে নেমে আসো রাজপথে, মানুষের হাতে রাখো হাত,
অন্ধকারের যত আগ্রাসন রুখতে হবে,
পৃথিবীকে গড়তে হবে উজ্জ্বল আলোর এক শান্তির আবাসে।


