সুসেবা নেটওয়ার্কের সাংগঠনিক উন্নয়ন এবং ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে কেয়ার জিএসকে সি এইচ ডব্লিউ ইনিশিয়েটিভ সুনামগঞ্জের আয়োজনে, স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগ সুনামগঞ্জের সহযোগিতায় ৩দিন ব্যাপী সুসেবা নেটওয়ার্ক সাংগঠনিক উন্নয়ন এবং ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ এফ আইভিডিবি ট্রেনিং সেন্টারে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে দক্ষিণ সুনামগঞ্জের সুসেবা নেটওয়ার্ক এর সভাপতি কবিতা দাসের সভাপতিত্বে ও আমেনা বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেয়ার জিএসকে সুনামগঞ্জের প্রজেক্ট অফিসার দিলারা তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সুসেবা নেটওয়ার্কের উপদেষ্টা কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, জিএসকে সুনামগঞ্জের প্রজেক্ট অফিসার বিকাশ চন্দ্র সাহা।
সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জের সুসেবা নেটওয়ার্কের শিবলী বেগম, লাভলী রাণী দেব, মমতাজ বেগম, সালমা বেগম প্রমুখ।