সুস্থতায় বিভাগে ২য় সুনামগঞ্জ

স্টাফ রিপোর্টার
করোনা মুক্তির দিক দিয়ে সিলেট বিভাগে ২য় সুনামগঞ্জ। শুক্রবার বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১৪৬ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৯৪ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ এবং মৌলভীবাজারে ৭ জন। নতুন সুস্থদের নিয়ে সিলেট বিভাগে ৭ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৯৬৭, সুনামগঞ্জে ১ হাজার ৬০০, হবিগঞ্জে ১০০০, মৌলভীবাজারে ৯৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩৩ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন।
এদিকে বৃহস্পতিবার সিলেট বিভাগের আরও ৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৪৮ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ৭ জন এবং মৌলভীবাজারে ১৭ জন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৫৫৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৫৭২, সুনামগঞ্জে ২ হাজার ৮, হবিগঞ্জে ১ হাজার ৫১০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৪৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।