সুস্থ সংস্কৃতির দিকে এগিয়ে যাওয়াই বিজ্ঞান -পরিমল দে

আলাউর রহমান
সুনামগঞ্জ সরকারি কলেজের অব. অধ্যক্ষ শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন,‘তর্ক-বিতর্কে অনেক কিছু ফুটে ওঠে। আর এর থেকে ভালো কিছু গ্রহণ করাটাই বিজ্ঞান। তবে বিজ্ঞানের শিক্ষা আমাদের ভালো ভাবে গ্রহণ করতে হবে। সুস্থ সংস্কৃতির দিকে এগিয়ে যাওয়াও বিজ্ঞান। আমাদের প্রত্যন্ত জেলা সুনামগঞ্জ থেকেও ভালো কিছু করে এগিয়ে যাওয়া সম্ভব।’
শনিবার বিএফএফ-সমকাল’র উদ্যোগে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে পঞ্চম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা শেষে বিতার্কিকদের হাতে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, জেলা কালচারাল কর্মকর্তা চৌধুরী আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ দে, খেলাঘরের আসরের সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সাংগঠনিক সম্পাদক আবিদ খান হৃদয়।
‘তর্কে বিতর্কে, বিজ্ঞানের সাথে’ স্লোগানে জেলার ৮ টি স্বনামধন্য বিদ্যালয়ের বিতার্কিকরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারীদের যুক্তিতর্কের লড়াইয়ে উৎসবমুখর হয় প্রতিযোগিতাস্থল। প্রতিযোগিতায় বিজয়ী হয় জেলার চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয় সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয় চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নাফিসা মালিয়াত।
অংশ গ্রহণকারী অন্য বিদ্যালয়গুলো হচ্ছে- সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, এইচ এম পি উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, পাগলা হাইস্কুল এ- কলেজ, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল ও আমবাড়ী উচ্চ বিদ্যালয়।
সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে বিচারকের দায়িত্ব পালন করেন- সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, জেলা কালচারাল কর্মকর্তা চৌধুরী আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, অ্যাড. এনাম আহমেদ, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাট্যকর্মী আবিদ খান হৃদয়, শিক্ষক লিকন চন্দ্র দাস, মো. জিয়াউর রহমান, দীপঙ্কর শর্মা চৌধুরী, মো. ইসমাইল হোসেন, চিত্তরঞ্জন দাস ও মোহাম্মদ কামাল উদ্দিন।
এই বিতর্ক উৎসব সফলে যেসব সুহৃদ বন্ধুরা কাজ করেছেন এরা হলেন- জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক অভিজিৎ রায়, সুহৃদ সংগঠক জুবায়ের আহমদ, সুমন রায়, লিখন আহমেদ, আলাউর রহমান, আরিফুর রহমান, সীমান্ত চক্রবর্তী, সাব্বির আহমদ, আনোয়ার পাশা, মাহফুজ আলম, মেহেদী হাসান হৃদয়, চৈতী রানী কর প্রমুখ।
দেশব্যাপি এই বিতর্ক উৎসবের আয়োজক দৈনিক সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউ-েশন (বিএফএফ)। এই আয়োজনের সহযোগিতায় রয়েছে বসুন্ধরা খাতা, এসিআই পিওর সল্ট, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, আগামী, গোল্ডেন পার্টনার বঙ্গজ বিস্কুট এবং কিংবদন্তী মিডিয়া।