স্টাফ রিপোর্টার
জেলায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আরও ১৪ জন। সুনামগঞ্জ সদর উপজেলার ৯ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ৩ জন এবং ছাতক উপজেলার ২ জন জন। মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা যায়। এনিয়ে পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩১ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৯ জন, দোয়ারাবাজার উপজেলা থেকে ১১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ১২ জন, শাল্লা উপজেলা থেকে ৯ জন, জগন্নাথপুর উপজেলার ৮ জন, দিরাই উপজেলা থেকে ৭ জন, ছাতক উপজেলার ১৭ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ৭ জন, বিশ^ম্ভরপুর উপজেলা থেকে ১২ জন, তাহিরপুর উপজেলা থেকে ১৩ জন, ধর্মপাশা উপজেলা থেকে ১৬ জন।
কোভিড ১৯ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৪৮ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬২ জন। আইসোলেসনে নেয়া হয়েছে ৭৮ জনকে। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩৩ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ৫৮১২ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৫৪৮১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৩১ জন। বর্তমানে আইসোলেসনে আছেন ৬৪১ জন।
এদিকে সোমবার সিলেটের দুই ল্যাবে সুনামগঞ্জে আরও ৮৩ জন করোনা শনাক্ত হয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ছাতক উপজেলার ৪ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জ জেলার ৭৯ জনের করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফল পজিটিভ আসে। এদের মধ্যে ৫ জন পুনরায় করোনা পজেটিভ হয়েছেন।
এদিকে শাবির ল্যাবে সিলেটের রেকর্ড সংখ্যক ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৯ টি পজিটিভ আসে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক। শাবির ল্যাবে নতুন শনাক্ত হওয়া ৭৯ জনের মধ্যে ছাতক উপজেলায় ১৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৪ জন, সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৭ জন, শাল্লা উপজেলায় ৭ জন, দিরাই উপজেলায় ৩ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ৫ জন।


