সুস্থ হয়েছেন আরও ১৬ জন

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নতুন করে আরোগ্য লাভ করেছেন ২ উপজেলার আরও ১৬ জন। সুস্থ হওয়াদের মধ্যে রয়েছেন বিশ^ম্ভরপুর উপজেলার ১ জন এবং ছাতক উপজেলার ৪ জন।
এ নিয়ে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১২৮৭ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৮৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৬২ জন, তাহিরপুর উপজেলায় ৩৮ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৮ জন, দিরাই উপজেলায় ৭৬ জন, ধর্মপাশা উপজেলায় ২৪ জন, ছাতক উপজেলায় ৩০৭ জন, জগন্নাথপুর উপজেলায় ১১০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭৫ জন, শাল্লা উপজেলায় ৪০ জন আরোগ্য লাভ করেছেন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৫.৯৭ শতাংশ।
এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, আইসোলেসনে গেছেন ২১ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে আইসোলেসনে আছেন ৩৯০ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৪৮১ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৭১২৮ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৬৯৪ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
এদিকে বুধবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২১ জনের শরীরে। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৪ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ১ জন, ছাতক উপজেলার ২ জন এবং জগন্নাথপুর উপজেলার ৪ জন।
১১ হাজার ৫শত’ ৯০ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ১৬৯৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪.৬১ শতাংশ। ৩,৩২৩ জনের নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী ৬৭১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০.১৯ শতাংশ।