স্টাফ রিপোর্টার
২ হাজার ৩শত’ ৬২ জনের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন ২ হাজার ২শত’ ৬১ জন। করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৭২ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ৭৬ জন।
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আরও ২ জন। সুস্থ হওয়া ২ জনই দোয়ারাবাজার উপজেলার।
এদিকে গত বুধবার ২২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১ জন।
এখন পর্যন্ত করোনা সন্দেহে জেলার ১৫ হাজার ৫শত’ ১৭ জনের নমুনা টেস্ট করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১৫ হাজার ৮৯ জনের। রিপোর্টের অপেক্ষায় আছেন ৪২৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫ দশমিক ৬৫ শতাংশ।


