সুস্থ হয়েছেন আরও ৩৩ জন

স্টাফ রিপোর্টার
জেলায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আরও ৩৩ জন। সুস্থ হওয়াদের মধ্যে সকলেই সুনামগঞ্জ সদর উপজেলার। এ নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলায় সুস্থ হয়েছেন মোট ৯২৫ জন। এনিয়ে জেলায় সুস্থ হয়েছেন মোট ২২৩৫ জন। এরমধ্যে দোয়ারাবাজার উপজেলায় ১২৬ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৯২ জন, তাহিরপুর উপজেলায় ৫৫ জন, জামালগঞ্জ উপজেলায় ৯৮ জন, দিরাই উপজেলায় ৯৯ জন, ধর্মপাশা উপজেলায় ৩৯ জন, ছাতক উপজেলায় ৪৬০ জন, জগন্নাথপুর উপজেলায় ১৬৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৩৮ জন এবং শাল্লা উপজেলায় ৪০ জন। করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৮৬ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ৯৬ জন।
এদিকে গত সোমবার ৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন, দিরাই উপজেলার ৪ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন।
এখন পর্যন্ত করোনা সন্দেহে জেলার ১৫ হাজার ৪শত’ ৭৯ জনের নমুনা টেস্ট করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১৫ হাজার ২২ জনের। রিপোর্টের অপেক্ষায় আছেন ৪৫৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫ দশমিক ৬৮ শতাংশ।