স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আরও ৪ জন। সুস্থ হওয়াদের মধ্যে দোয়ারাবাজার উপজেলার ১ জন, দিরাই উপজেলঅর ২ জন এবং জগন্নথপুর উপজেলার ১ জন। এনিয়ে জেলায় সুস্থ মোট হয়েছেন ১২২৩ জন। শাল্লা উপজেলা ছাড়া বর্তমানে জেলার অন্য ১০ উপজেলায় আইসোলেসনে আছেন মোট ৩৬১ জন।
এদিকে গত শনিবার রাতে জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৫ জন। এদের মধ্যে সদরে ২, বিশ^ম্ভরপুরে ১ ও জগন্নাথপুর উপজেলায় ২ জন আক্রান্ত শনাক্ত হন। ১১ হাজার ১শত’ ৭৪ জনের নমুনা পরীক্ষায় এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৬০১ জন।


