স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে জেলায় আরোগ্য লাভ করেছেন আরও ৪জন। এদের সকলেই জগন্নাথপুর উপজেলার। এনিয়ে জেলায় সুস্থ হয়েছেন ১৪৭৪ জন।
সোমবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, আইসোলেসনে গেছেন ২৪ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৫৮৭জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৯৩২ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৪৩৮ জন।
এদিকে গত রবিবার ৮৪ জনের নমুনা পরীক্ষায় জেলার করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৪ জনের শরীরে। সুনামগঞ্জ সদর উপজেলায় ৫০ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন এবং ছাতক উপজেলায় ৩৪ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
১২ হাজার ৪৬৯ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯৩২ জন।


