স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় মঙ্গলবার দুপুর পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩২৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯৮৫ জন। সর্বশেষ গত সোমবার রাতে সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন আরও ১৪ জন। সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষায় এই ১৪ জন শনাক্ত হন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ২১ দশমিক ২১ শতাংশ। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৫ জন, জগন্নাথপুর উপজেলার ২ জন দোয়ারাবাজার উপজেলার ৩ জন, বিশ্বম্ভরপুর উপজেলার ৪ জন। এদিকে মঙ্গলবার করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ৪ জন। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে জামালগঞ্জ উপজেলার ১ জন এবং দোয়ারাবাজার উপজেলার ৩ জন।
এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১২ জন, আইসোলেসনে গেছেন ১৪ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ২৭৯ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ২৫১ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৩২৯ জনকে আইসোলেশনে আনা হয়েছে।


