Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
‘সৃজনশীলে ৭টি প্রশ্নের উত্তরই লিখতে হবে’ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

‘সৃজনশীলে ৭টি প্রশ্নের উত্তরই লিখতে হবে’

সু.খবর ডেস্ক
২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে ছয়টির বদলে সাতটি প্রশ্নের উত্তর দেওয়ার নিয়মই থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাবিদদের সঙ্গে এক সভা শেষে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘এ নিয়ম পরিবর্তনের কোনো যুক্তি নেই।’
আগামী বছর থেকে এমসিকিউ ও রচনামূলক অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘এতে সৃজনশীলে ছয়টির পরিবর্তে সাতটি প্রশ্নের উত্তর লেখার জন্য বাড়তি সময় শিক্ষার্থীরা পাবে। আগে ছয়টি সৃজনশীল প্রশ্নের নিয়মে প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে শিক্ষার্থীরা গড়ে ২১ মিনিট ৪০ সেকেন্ড সময় পেত। আর এখন সাতটির উত্তর করতে হলেও প্রতিটি প্রশ্নের জন্য গড়ে ২১ মিনিট ২৬ সেকেন্ড সময় পাবে। আগে সৃজনশীলে শিক্ষার্থীদের ছয়টির উত্তর লিখতে হত নয়টি প্রশ্নের মধ্যে  থেকে। আগামী বছর থেকে তাদের ১১টি প্রশ্নের মধ্যে থেকে সাতটি বেছে নিতে হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, সকাল ১০টায় যে পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষার এমসিকিউ ও রচনামূলকের উত্তরপত্র পৌনে ১০টায় দেওয়া হবে। পরীক্ষা শুরুর আগে ওই ১৫ মিনিট সময় শিক্ষার্থীরা পাবে দুটি উত্তরপত্রে শিক্ষার্থী-তথ্য পূরণের জন্য। ফলে ওই কাজে তাদের পরীক্ষার সময় ব্যয় হবে না।
পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে ছয়টির বদলে সাতটি প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম করে ২০১৭ সালের এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষার সময় বিভাজনের নতুন বিন্যাস করে দিয়েছে, যা ১৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি আকারে জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি। এতে ১০০ নম্বরের একটি পত্রে এমসিকিউ প্রশ্নের নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ করা হয়। আর সৃজনশীল প্রশ্ন ছয়টি থেকে বাড়িয়ে সাতটি করা হয়। তবে মোট সময় তিন ঘণ্টাই রাখা হয়।
ওই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্দোলন শুরু করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারা বলছে, এতে তাদের ওপর চার বেড়ে যাবে।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষাসচিব সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ মোহাম্মদ কায়কোবাদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস মনজুর আহমেদ প্রমুখ।