স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের শিক্ষাপ্রতিষ্ঠান সৃজন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা। জাতীয় সংগীত পরিবেশন ও
জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানে উদ্বোধন হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ জাকিয়া নাসরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ, জ্যেষ্ঠ শিক্ষক মুক্তাকিন রহমান চৌধুরী, ক্রীড়া শিক্ষক দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ। পরে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়।


