স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগের বৃহৎ রানীগঞ্জ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আসন রাখা হয়েছিল। কিন্তু তারা দুই জনের কেউই অনুষ্ঠানে ছিলেন না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন দেশের বাইরে ছিলেন, সোমবার তিনি দেশে ফেরেন। স্থানীয়ভাবে প্রচার ছিল ব্যারিস্টার ইমন অনুষ্ঠানে আসবেন। আসবেন সভাপতি মতিউর রহমানও।
ব্যারিস্টার ইমনের কাছে না আসার কারণ জানতে চাইলে তিনি বললেন, দেশে ফেরার সময় ঠান্ডা লেগে অসুস্থ্য অনুভব করি, এজন্য যেতে পারি নি।
সভাপতি মতিউর রহমান বললেন, আমি যাবার জন্য তৈরি ছিলাম। সুনামগঞ্জেও ছিলাম। হঠাৎ করে ঠান্ডা লাগায় দুপুরের বিমানে ঢাকায় চলে আসি।
অনুষ্ঠানে জগন্নাথপুরের বাসিন্দা, এই আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের পুত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডনকেও দেখা যায় নি।


