স্টাফ রিপোর্টার
‘গানে আওয়াজ, তোলো প্রাণে’ এই শ্লোগানে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সুনামগঞ্জ শহরের নতুন হাছন নগরের বাসিন্দা চিকিৎসক কুলেন্দ্র তালুকদার ও মা স্কুল শিক্ষক দিপ্তী তালুকদারের বড় সন্তান মৌলভীবাজারের জুরি থানার এসআই কৌশিক তালুকদার।
এসআই কৌশিক তালুকদার প্রতিযোগিতার ডেঞ্জার জোনে থেকে ১৫ জনের সাথে লড়ছেন। তাঁকে মোবাইল ফোনে এসএমএস’এর মাধ্যমে ভোট দিয়ে বিজয়ী করতে অনুরোধ জানিয়েছেন তার পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব। কৌশিক তালুকদরকে যে কোন মোবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপসন-এ গিয়ে ঝক কড়ঁংযরশ লিখে ৬৯৬৯ নাম্বারে এসএমএস পাঠিয়ে ভোট দেয়া যাবে। আজ বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত যতবার খুশি এসএমএস করে ভোট দেয়া যাবে।


