‘সেরা বৈদিক মাতা’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম কর্তৃক পরিচালিত ‘রামকৃষ্ণ বিবেকানন্দ বৈদিক বিদ্যানিকেতন’ এর বৈদিক শিশু শিক্ষার্থীদের মায়েদের মধ্যে ‘সেরা বৈদিক মাতা’ প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের রামকৃষ্ণ বিবেকানন্দ বৈদিক বিদ্যানিকেতনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সেরা বৈদিক মাতা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন ষোলঘরের খেলা রানী দাস, ২য় স্থান অধিকার করেছেন নতুনপাড়ার বাসিন্দা সবিতা বীর ও ৩য় স্থান অর্জন করেছেন শহরের ষোলঘরের বাসিন্দা মাধবী বিশ্বাস।
প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান   
অর্জনকারী মায়েদের হাতে পুরস্কার তুলে দেন আশ্রমের পুজারি বিবেক বহ্মচারি মহারাজ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৭ জন মাকে ‘রামকৃষ্ণ বিবেকানন্দ বৈদিক বিদ্যানিকেতন’ এর পক্ষ থেকে শ্রীমা সারদা দেবীর জীবনী পুস্তক ও সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, রামকৃষ্ণ বিবেকানন্দ বৈদিক বিদ্যানিকেতন এর ১৪০ জন বৈদিক শিশু শিক্ষার্থীর ৩৭ জন মা ‘সেরা বৈদিক মাতা’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গত শুক্রবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে মায়েদের নিয়ে সাতটি কর্মশালা অনুষ্ঠিত হয়।