স্টাফ রিপোর্টার
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ এই স্লোগানের আওতায় বৃহস্পতিবার সুনামগঞ্জে সাতারু অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাঁতার বিভাগের সভাপতি জুনেদ আহমদের সভাপতিত্বে বাংলাদেশ নৌবাহিনীর কমা-ার এসএম মাহমুদুর রহমান (সি) পিএসসিবিএন, লে. কমা-ার এম নাইমুল হক (এস) বিএন, লে: কমান্ডার এম নাহিদ হাসাদ, (এক্স) বিএন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক পৌর কমিশনার ও জেলা ক্রীড়া সংস্থার সাঁতার বিভাগের সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এসময় উপস্থিত ছিলেন সিরাজুর রহমান সিরাজ, মোজাম্মেল হক মুনিম, রেজওয়ানুল হক রাজা, শাহ আবু জাকের প্রমুখ।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিযোগিতায় ৪ গ্রুপে ১৪২ জন সাতারু অংশ নেয়। দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ টি জেলায় ইতিমধ্যে এই প্রতিযোগিতা শেষ হয়েছে। সুনামগঞ্জ প্রতিযোগিতার ৬২ নম্বর জেলা। প্রতিযোগিতার প্রথম পর্বে বিজয়ী ৩ জন মেয়েসহ ২১ জনকে সার্টিফিকেট, মেডেল ও নগদ অর্থ প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে, প্রথম পর্বের বিজয়ী দেশের ১০০০ জন প্রতিযোগি অংশ নেবে। ঐ পর্বে বিজয়ী ১৬০ জনকে বিদেশী কোচ দিয়ে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন- সুইমিং ফেডারেশন সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান ও প্রধান কোচ তেগুন পার্ক, সুইমিং ফেডারেশনের সদস্য রাবেয়া খাতুন।
সুনামগঞ্জে বিজয়ী হলেন যারা-৫০ মিটার ফ্রি স্টাইল, ১১-১২ বছরের বালক- তছিম, নাইম, নিপু বর্মণ, বালিকা-লিজা, ১৩-১৪ বছরের বালক-রিতেশ, ফাহিম, সাইফুল, তোফায়েল, আব্দুল্লাহ, বালিকা-ফাবিয়া, ১৫-১৭ বছরের বালক- বকুল, রমজান, মিজান, বদরুজ্জামান, আখলাকুর, জোবায়ের, বালিকা- পপি রেবা, শারমিন, ১৮ উর্দ্ধে বালক- কাশেম, তারেক, রুবেল।


