সেলবরষ ও পাইকুরাটি ইউপি ছাত্রলীগ নতুন কমিটি ঘোষণা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে পাইকুরাটি ও সন্ধ্যায় সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৃথক পৃথকভাবে দুই ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, গত বছরের ২৬ জানুয়ারি   উপজেলার পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়ন ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন স্থানীয় বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তখন সম্মেলন হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। রবিবার বিকেলে পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই ইউনিয়নের নতুন কমিটি ঘোষণার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নামজুল হাসান। পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাফিজ আলী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, লুৎফুর রহমান উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সাধারণ সম্পাদক মুহিত লাল তালুকদার মুন, জেলা ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের কোষাধ্যক্ষ আবু সাদাত তিতাস প্রমুখ।
পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিত লাল তালুকদার মুন পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে সুফল আহমদ, সাধারণ সম্পাদক পিন্টু চন্দ্র দে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সুয়েল মিয়ার নাম ঘোষণা করেন। কমিটি ঘোষণার পর গাছতলা বাজারে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে সন্ধ্যা ৭টায় সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সেলবরষ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে মাইন উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে ইমন চৌধুরীর নাম ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিত লাল তালুকদার মুন।