স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে মহিলা অধিদপ্তরের উদ্যোগে পাঁচজন নারীকে বিনামূল্যে পাঁচটি সেলাই মেশিন দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ গতকাল রোববার তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সেলাই মেশিন বিতরণ করেন।
নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার সময় সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, একজন স্বাবলম্বী নারী পরিবার ও সমাজে মর্যাদা পান। তাই ঘরে বসে না থেকে নারীদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। পরিশ্রম করলে অবশ্যই সফল হওয়া যায়। তাই নারীদের সব কাজে পুরুষদেরও সহযোগিতা করতে হবে।


