স্টাফ রিপোর্টার
সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে উপজেলা নারী ফোরামের আয়োজনে বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেস মিয়া, জেলা পরিষদ সদস্য ফৌজিআরা শাম্মী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও ইউপি সদস্য রওসন আরা বেগম প্রমুখ।
সদর উপজেলার অসহায় হতদরিদ্র নারীদের বেকারত্ব দূর করার লক্ষে নারী ফোরাম এই সেলাই মেশিন বিতরণ করে।


