সৈয়দপুরে প্রতিপক্ষ ভেঙে দিলো বসতভিটা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোণা গ্রামে বসতভিটা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
অভিযোগপত্র থেকে জানা যায়, সৈয়দপুরের হাকিম বাড়ির বাসিন্দা সৈয়দ আহমদ হোসেন তানিনের সঙ্গে একই এলাকার তারই আত্মীয় সৈয়দ মুরশেদ হোসেন, সৈয়দ কামরুল ইসলাম গংদের ভূমি নিয়ে পূর্ব বিরোধ চলছিল। প্রতিপক্ষের লোকজনের ভয়ে সৈয়দ আহমদ হেসেন তানিন স্ব পরিবারে সিলেট নগরীতে বসবাস করে আসছিলেন।
সে সুবাদে গতকাল শুক্রবার ভোর রাতে প্রতিপক্ষের লোকজন সৈয়দ আহমদ হোসেন তানিনের পিতার বসতভিটা ভেঙে দিয়েছে। তছনছ করে দেয়া হয়েছে আসবাসপত্র। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে পত্রে উল্লেখ করা হয়েছে।
সৈয়দ আহমদ হোসেন তানিন বলেন, বিরোধ এড়াতে আমরা বসবাস করে আসছি। এ সুযোগে বাড়িতে কেউ না থাকায় পেশীশক্তি প্রদর্শন করে বেআইনিভাবে আমাদেও মৌরশী স্বত্ত্ব বসতভিটা ভেঙে গুড়িয়ে দেয়া দেয়া হয়েছে। বসতঘরে থাকা প্রয়োজনীয় আসবাসপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর করা কে তছনছ করে দিয়েছে প্রতিপক্ষ। আমি আইনি সহায়তা চেয়ে থানায় অভিযোগে দিয়েছি।
তবে এ বিষয়ে সৈয়দ মুরশেদ হোসনের পক্ষের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে ফোন কেউ রিসিভ করেননি।
জগন্নাথপুর থানার এএসআই মনির উদ্দিন জানান, অভিযোগে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুত ব্যবস্থা গ্রহণ করা হবে।